চট্টগ্রাম বন্দরের আরোপিত ৪১শতাংশ ট্যারিফ স্থগিত করলো হাইকোর্ট
- ডেস্ক রিপোর্ট:
- 09 Nov, 2025
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে আরোপিত ৪১শতাংশ বাড়তি ট্যারিফ ৩০ দিনের জন্য স্থাগিত করেছে হাইকোর্ট। বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি পক্ষ থেকে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আজ রোববার শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত একই সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্কুলারটি কেন আইনগত কর্তৃত্ব বর্হি:ভুত ঘোষণা করা হবে না এবং কেন তা আইনগতভাবে অকার্যকর বলা হবে না এই মর্মে রুল জারি করেন। বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি পক্ষে আদালতে রিট আবেদনটি করেন ক্যাপ্টেন আবদুল কাদের মহিউদ্দিন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বিভিন্ন সেবা খাতের উপর ৪১শতাংশ হারে নতুন ট্যারিফ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারীর পক্ষ থেকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সমাজ বাড়িতি ট্যারিফ আরোপের বিরোধীতা করে আসছিল।
জানা গেছে, গত ২৪ জুলাই বন্দরের প্রস্তাবিত ট্যারিফ অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয়। সে সময় একসঙ্গে গড়ে ৪১ শতাংশ হারে ট্যারিফ বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা। এরপরই বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে একদফা আলোচনাও হয়েছে। কিন্তু ব্যবহারকারীদের আপত্তি আমলে না নিয়েই প্রজ্ঞাপন জারি করে বন্দর কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপনে বলা হয়, ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। এতে ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা। ফলে ভবিষ্যতে ডলারের দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে মাশুলও বাড়বে।
বাড়তি ট্যারিফ আরোপের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কনটেইনার হ্যান্ডলিং খাতে। প্রতিটি ২০ ফুট কনটেইনারে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয় ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা। এতে গড়ে প্রায় ৩৭ শতাংশ বাড়ানো হয়। আমদানি কনটেইনারে অতিরিক্ত চার্জ আরোপ করা হয় ৫ হাজার ৭২০ টাকা। রফতানি কনটেইনারে ৩ হাজার ৪৫ টাকা। প্রতিটি কনটেইনার ওঠানামার ক্ষেত্রে ৩ হাজার টাকা বাড়তি ট্যারিফ করা হয় বলে জানান ব্যবসায়ীরা। এতে আমদানী-রফতানী বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান তারা।##
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

