চট্টগ্রামে শ্রমিক দল নেতাকে হত্যার হুমকির অডিও ফাঁস
- ডেস্ক রিপোর্ট:
- 26 Jan, 2026
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী কর্তৃক স্থানীয় এক জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকে হত্যার হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় চলছে।
হত্যার হুমকি দেয়া ওই শীর্ষ সন্ত্রাসীর নাম মোবাবরক হোসেন। সে পুলিশের তালিকাভুক্ত ওই সন্ত্রাসী হত্যামামলাসহ ১৫টি মামলার আসামী এবং চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারী হিসাবে পরিচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিতে সন্ত্রাসী মোবারক হোসেন আজিজ উদ্দিন নামে শ্রমিক দলের ওই নেতাকে বলেন, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।’
চট্টগ্রামে খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় ঘুরেফিরে তাঁর নাম আসলে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না!!
গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী এলাকায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই আজিজ উদ্দিন । গত রোববার তাঁর হোয়াটসঅ্যাপে হুমকির এই অডিও পাঠানো হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড় অডিওর শুরু তই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীলভাষায় আজিজকে গালাগাল করতে শোনা যায়। আজিজের উদ্দেশে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। প্রশাসন থেকেই বা কী হবে, তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। তোকে মারতে আমি যাব। তোর ভাইকে মানুষ দিয়ে মাথায় গুলি করে মেরেছি। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব।’ আজিজকে হত্যার হুমকি দিয়ে আরও বলা হয়, ‘তোকে মারলে কী হবে। ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।’
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় নিহত সরোয়ার ১৫টি মামলার আসামি ছিল। এ ঘটনায় করা মামলায় পুলিশ ১৫ জন আসামি গ্রেপ্তার করলেও এখনো চিহ্নিত করতে পারেনি সরোয়ারকে কে গুলি করেছে। তবে পুলিশ নিশ্চিত হয়েছে, বাঁহাতি কোনো শুটার সরোয়ারকে খুন করেছে।
জানতে চাইলে আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাই সরোয়ারকে গুলি করে মারার পর থেকে আমাকে প্রায়ই হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। সর্বশেষ গত রোববার আমাকে হুমকি দেওয়া হয়। আমি নিরাপত্তাহীনতায় আছি।
হুমকির বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নগর পুলিশের কমিশনারকে অবহিত করেছেন বলে জানান তিনি। পুলিশ বলছে তারা হুমকি বিষয়টি খতিয়ে দেখছে।
শীর্ষ সন্ত্রাসী মোবারকের বাড়ি ফটিকছড়ির কাঞ্চনগরের। তার বাবার নাম মো. মুসা। চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ সাত মামলার আসামি তিনি।
পুলিশ বলছে, অস্ত্র পরিচালনায় বেশ পারদর্শী মোবারক। তাঁর ১৫-২০টি অস্ত্র বহনের ছবি পুলিশের কাছে রয়েছে। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে এনেছিলেন তিনিই। মোবারক সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

