:

চাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ

top-news

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ও হল সংসদ নির্বাচনে বিকেল পর্যন্ত ৫ শতাধিক মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। মনোনয়নপত্র বিতরণকের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সকাল থেকে ছিল প্রার্থীদের পদচারনায় উৎসব মুখর। নির্বাচনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেন। বিতর্ক এড়িয়ে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে চাকসু ভবন ছিল উৎসবমুখর। প্রার্থী ও শিক্ষার্থীদের পদচারনায়  মুখরিত হয়ে উঠে প্রায় ৩৬ বছর ধরে নিস্তব্দ থাকা চাকসু ভবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রার্থীদের আনাগোনা। বিভিন্ন ছাত্র সংগঠনসহ স্বতন্ত্র প্রার্থীরা একে একে সংগ্রহ করেন মনোনয়নপত্র। বিকেল সাড়ে তিনটায় মনোনয়নপত্র বিতরণ শেষ করার কথা থাকলে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের প্রেক্ষিতে রাত পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

এদিকে, চাকসু নির্বাচন কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা যেমন তাদের আখাংকার কথা বলছেন তেমনি ভোটারাও বলছেন তাদের প্রত্যাশার কথা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সংকটের কথা যেমন বলছেন তেমনি সেসব সমস্যা সমাধানে কাজ করারও প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অপরদিকে চাকসুতে যারা নির্বাচিত হবেন তারা ছাত্রদের কল্যাণে কাজ করবেন বলে আশা শিক্ষার্থীদের।  

চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষ পাতিত্বের অভিযোগ তুললেও শেষ মুহুর্তে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। চাকসু নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী। তিনি জানান, দলীয় হাইকামান্ডের সাথে তাদের নিয়মিত যোগাযোগ আছে। তারাই নির্বাচনে ভিপি, জিএস হিসাবে কারা নির্বাচন করবে তা নির্ধারণ করবেন। 

এদিকে, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী জানিয়েছেন, দলীয় নেতা-কর্মি ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা দিবেন। এরমধ্যে চাকসু ও হল সংসদের সব ক’টি আসনের মনোনয়নপত্র সংগ্রহ করার কথাও জানান তারা। পাশাপাশিবিশ্ববিদ্যালয়ে সৌহাদ্য পূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও আশা তাদের।

এদিকে, শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু এবং নিজেরা নিরপেক্ষ থেকে চাকসু  নির্বাচন আয়োজনে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ কথা জনান বিশ্বদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাকসু নির্বাচন না হওয়ার কারণে ছাত্রনরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন ছাত্রদের সুযোগ এসেছে সেটি কাজে লাগাবার।  শিক্ষার্থীদের স্বসস্ফুর্ত অংশ গ্রহণের মাধ্যমে চাকসু ছাত্রদের মধ্যে ভিন্ন আমেজ তৈরি করবে বলেও আশা ব্যক্ত করেন উপ উপাচার্য। 

এদিকে চাকসু নির্বাচন অবাধ, নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আবারো জানান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মুনির উদ্দিন। তিনি জানিয়েছেন, কোনভাবেই নির্বাচনকে বির্তর্কিত হতে দেয়া হবে না। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোরভাবে সবকিছু মনিটর করবে।

তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার মনোনয়ন জমা নেয়া শেষ দিন। বৃহস্পতিবার যাচাই বাছাই করা হবে মনোনয়নপত্র। ছেলেদের ৯টি এবং মেয়েদের ৫টিহলসহ চাকসুতে এবার ভোটার ২৭ হাজার ৬৬৭। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *