চাকসু নির্বাচন: জমজমাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
- ডেস্ক রিপোর্ট:
- 15 Sep, 2025
প্রায় ৩৬ বছর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন-চাকসু ও হল সংসদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে জমজামট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্যাম্পাস জুড়ে বিভিন্ন আড্ডায় আলোচনার কেন্দ্র বিন্দু এখন চাকসু নির্বাচন। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আছে উচ্ছ্বাসও।
এদিকে, নির্বাচন কমিশনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনে অংশ নেয়া নিয়েও এখন দ্বিধায় ছাত্র সংগঠনটি। তবে, বিশ^বিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচন হবে স্বচ্ছ ব্যালটে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু নির্বাচনে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি প্রশাসনের।
এদিকে, চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে জমজামাট হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চাকসরু ও হল সংসদের বিভিন্ন পদে সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। চাকসু ভবনে সকাল ৯টা থেকে শুরু হয় মনোনয়পত্র বিতরণ কার্যক্রম। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। একই দিন নেয়া হবে মনোনয়নপত্র জমাও। চলবে বুধবার পর্যন্ত।
নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের কমতি নেই। আছে নানা প্রত্যাশাও। ডাকসু, জাকসুর মতো চাকসু নির্বাচনও যাতে বির্তকিত না হয় সে দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি নির্বাচনকে ঘিরে যাতে সোহাদ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে সে প্রত্যাশাও শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের আবসান সংকট সমাধান, গবেষণাধর্মী কার্যক্রম বৃদ্ধি, পরিবহণ সমস্যাসহ বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে নির্বাচিত চাকসু নেতৃবৃন্দ কাজ করবেন বলেও আশা শিক্ষার্থীদের। পাশাপাশি বিশ^বিদ্যালয় যাতে মুক্তি বুদ্ধির চর্চা কেন্দ্র হিসাবে গড়ে উঠে সে বিষয়টি তুলে ধরেন শিক্ষার্থীরা।
এদিকে চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ’দ্রোহ পরির্ষদ’ নামে তাদের প্যানেল ঘোষণা করার জানান দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা ঋজু লক্ষী অবরোধ। জিএস প্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইফাজ উদ্দিন ইমু জানান, মুলত: ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা এবং ক্যাম্পসে সৌহাদ্য পুর্ণ পরিবেশ ফিরে আনার লক্ষ্য নিয়ে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী জানান, চাকসু নির্বাচনে তারা সকল মত পথের শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল দিবেন। নির্বাচিত হলে ছাত্রদের কল্যাণে কাজ করবেন বলেও জানান তারা।
এবারের নির্বাচনে ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। স¦তন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নেয়া ভিপি প্রার্থী ফয়সাল ইকবাল জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলাসহ শিক্ষার্থীদের সমস্যা সমাধান প্রধান হবে তাদের প্রধান লক্ষ্য ।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একটি দলের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠ নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয়ও প্রকাশ করেছে দলটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। দলীয় প্রশাসনের অধীনে ছাত্রদল নির্বাচনে অংশ নিবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।
ডাকসু, জাকসু নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মুনির উদ্দিন। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তা ডিসপ্লে করা করা হবে, যাতে সবাই ভোট গ্রহণ প্রক্রিয়া দেখতে পারে। চাকসু নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে ব্যতয় ঘটলে তিনি দায়িত্ব পালন করবেন না বলেও সাফ জানিয়ে দেন।
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। চাকসুর ২৮টি পদসহ ছাত্রীদের ৫টি, ছাত্রদের ৯টিহল সংসদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটার প্রায় ২৭হাজার।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

