চট্টগামের আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় তেজু বড়ুয়াকে গ্রেপ্তার
- ডেস্ক রিপোর্ট:
- 15 Jun, 2026
চট্টগামের আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ এড়াতে এবং ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে নিতে চাচাতো ভাবি ও ভাতিজিকে হত্যা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ
সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব
তথ্য জানান।
গত ১৩ জুন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আনোয়ারার
পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রাামে এ হত্যাতান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন-
এনি বড়ুয়া এবং ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া । ঘটনার সময় ঘরে থাকা পাঁচ
বছরের শিশু আহত হলেও প্রাণে বেঁচে যায়।
ঘটনার পর রোববার রাতে পটিয়া এলাকা থেকে রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি নিহত এনি বড়ুয়া চাচাতো দেবর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।তিনি জানান, অটোরিকশা কেনার জন্য নিহতের স্বামী সুজন বড়ুয়ার কাছ থেকে এক লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিল রিমন। এ টাকা সুদসহ কিস্তিতে পরিশোধের বিষয়ে একটি লিখিত স্ট্যাম্প ছিল।
নিয়মিত টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ওই স্ট্যাম্প উদ্ধার করে ঋণের দায় থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে রিমন ঘটনার রাতে বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিল। একপর্যায়ে এনি বড়ুয়া ঘরের পেছনের দরজা খুলে বাইরে এলে তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকার শুনে মেয়ে প্রিয়ন্তী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। পালানোর সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি বাড়ির পেছনের খালে ফেলে দেয়। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

