:

বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের থাই নাবিক নিহত

top-news

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী স্ক্র্যাপবাহী জাহাজে দুই থাই নাবিকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে নোঙর করা ‘এমটি কেপিপি-০১’ নামের জাহাজে এই ঘটনা ঘটে। জাহাজটির ভেতরে দুই থাই নাবিকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এতে থাইল্যান্ডের নাগরিক ও জাহাজটির অয়েলার হিসেবে কর্মরত রাফিফং ক্লাহান গুরুতর আহত হন। পরে জাহাজের স্থানীয় এজেন্টের সহায়তায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। আহত নাবিককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *