:

চট্টগ্রামের হাটহাজারীতে যৌথ অভিযান:অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনা গ্রেফতার

top-news

চট্টগ্রামের হাটহাজারীতে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনাকে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ রয়েছে ১৮টি মামলা। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, শর্টগানসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ।

জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওসমান গনি ওরফে মনা নামের এক শীর্ষ সন্ত্রাসীকে।

সোমবার ২৭ এপ্রিল দুপুরে  জেলা পুলিশ সুপার কাযালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান। এরআগে  গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল, তিনটি একনলা শর্টগান, পিস্তল ও রাইফেলের গুলি, শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৫১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ওসমান। বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি—হৃদয় ও রাজুর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান জানান, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *