সীতাকুন্ডের জঙ্গলছলিমপুের পুলিশের অভিযান:অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট:
- 23 Apr, 2026
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি ও
শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম'কে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।
জেলা
পুলিশ জানিয়েছে, অভিযানে ১৫টি মামলার আসামি ও দুর্ধষ সন্ত্রাসী মো: আবুল
কাশেম ওরফে নলা কাশেমকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড
তাজা গুলিসহ গ্রেফতার করা হয়। সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র
সন্ত্রাসী চক্র এলাকাটিতে পুনরায় আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী
কর্মকান্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছিল এমন তথ্যের
ভিত্তিত্বে পুলিশ এই অভিযান চালায়।
এ প্রেক্ষিতে জেলা পুলিশের একটি দল দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান শুরু করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে আক্রমণের চেষ্টা করে। পুলিশের সাঁড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানায়।
গ্রেফতার হওয়া মো: আবুল কাশেম প্রকাশ নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন, হত্যা ও অন্যান্য মামলাসহ এবং সম্প্রতি দঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলা সহ সর্বমোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান একসময়ের দুর্ভেদ্য অপরাধী আস্তানা জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ বদ্ধপরিকর। আইনের শাসন সমুন্নত রাখতে এবং অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন, কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই পাবে না।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

