নৌবাহিনী এবং কোষ্টগার্ডের অভিযান: বিপুল পরিমান অবৈধ জাল জব্দ
- ডেস্ক রিপোর্ট:
- 20 Apr, 2026
সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার, কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযোগ উঠেছ, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাছ ধরার অবৈধ জাল মজুদ করছিল।
এমন তথ্যের ভিত্তিত্বে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে “সি হার্ট” (Sea Heart) গোডাউনে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
এছাড়াও ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও এবং বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। অভিযান শেষে জব্দকৃত জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

