হাটহাজারীতে অবৈধভাবে মজুত রাখা ৩০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার
- ডেস্ক রিপোর্ট:
- 11 Apr, 2026
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৩০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে স্থানীয় উপজেলা প্রশাসন, র্যাবসহ আাইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
উপজেলার পৌরসভার মেডিকেল গেইট এলাকার অলিপুর রহমাননিয়া ভিলায় এই অভিযান চালানো হয়।
এ সময় একটি আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০হাজার লিটার ভোজ্য তেল মজুদ পাওয়া যায়।
অভিযানে অংশ নেয়া স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান জানান, যেভবনটিতে ভোজ্যতেল মজুত রাখা হয় তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। অভিযানকালে যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি ওই ব্যবসায়ী।
অভিযানে ;অংশ নেয়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন জানান, অভিযুক্ত ব্যবসায়ী পুরাতন স্টক শেষ হওয়ার আগেই বাড়িতি দামের আশায় নতুন পণ্য এনে মজুদ করে রাখে।
এছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্য ছিল। অবৈধভাবে মজুদ ও বিক্রীর অভিযোগে আলম এন্টারপ্রাজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা করা হয়। একই সাথে উদ্ধারকরা ৩০হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, অবৈধ মজুত করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

