মজুদারীর বিরুদ্ধে সাগরে কোষ্টগার্ডের অভিযান
- ডেস্ক রিপোর্ট:
- 08 Apr, 2026
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও সাগরে অবৈধ মজুত বিরুেদ্ধ যৌথ অভিযান চালিয়েছে করছে কোস্ট গার্ড।
বুধবারদুপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির করতে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্য অবৈধ মজুত করে অবস্থান করছে।
এ খবরে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে এই যৌথ অভিযান চালানো হয়।
কোষ্টগার্ড জানিয়েছে, বাজারে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট যাতে না হয় বাজার পরিস্থিত যাতে স্থিতিশীল থাকে কোষ্টগার্ডের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গর এলাকায় এই অভিযান চালানো হয়। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জলসীমানায় ৭২ ঘণ্টার বেশী যাতে কোনো লাইটার, কোস্টারসহ খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর করে রাখতে পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় কোষ্টগার্ড।
মাদার ভ্যাসেল থেকে লাইটারিং করা জাহাজ সমুহসহ জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে যাতে পৌঁছে তা নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যহত রাখার কথা জানায় কোষ্টগার্ড।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

