:

দেড় বছর পর চট্টগ্রাম থেকে আবার ফ্লাই দুবাই ফ্লাইট চালু

top-news

দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক  বিমানবন্দর থেকে আবার মধ্যপ্রাচ্যগামী ফ্লাই দুবাই ফ্লাইট চালু হয়েছে।

এখন থেকে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই রুটে নিয়মিত চলাচল করবে বলে চট্টগ্রাম বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে ফ্লাই দুবাই ফ্লাইটি সর্বশেষ চলাচল করে ২০২৪সালের আগষ্ট পর্যন্ত। এরপর ওই রুটে ফ্লাইটটি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর ৭মাস ফ্লাইটি বন্ধ ছিল।

চট্টগ্রাম বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নানা প্রচেষ্টায় এখন থেকে ফ্লাইদুবাই চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত চলাচল করবে।

ফ্লাইটি প্রতিদিনি দুবাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে এবং দুবাই থেকে চট্টগ্রামে আসবে। 

এর ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে সর্বমোট আগমনী ও বহির্গমণ মিলিয়ে ১৪টি আর্ন্তজাতিক  ফ্লাইট চালাবে এবং এতে করে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে আর্ন্তজাতিক রুটে ফ্লাইট চলাচল বৃদ্ধি পাবে এবং মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *