:

চট্টগ্রামে অভিযানে ৩৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ: মামলা ৯৮টি

top-news

চট্টগ্রামের আনোয়ারা এবং সীতাকুণ্ডে দু'টি ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৩৮হাজার লিটার ডিজেল  ১হাজার ২৫৩ লিটার অকটেন জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জরিমানা করা হয়েছে একলাখ ৫০হাজার টাকা।  সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ ভাবে তেল মজুদে রাখা এবং তেলে মজুদের তথ্য গোপন রাখার দ্বায়ে ভাটিয়ারী ফিলিং স্টেশনকে (৫০ হাজার) টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকাল ৫ টায় দিকে এই অভিযান চালানো হয়।  অভিযান কালে ফিলিং স্টেশনটিতে প্রায় সতেরশো লিটার অকটেন মজুদ ছিলো বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ তেলের এই মজুদের কথা গোপন রাখে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, চট্টগ্রামের আনোয়ারায় জ্বালানি তেল মজুদ ও পরিমাপে কম দেয়ার অভিযোগে  জাকারিয়া ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

দুপুরে টোল রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। অভিযানে  ফিলিং স্টেশনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অনিয়মে জড়িত ছিল। পাশাপাশি তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে। 

এসময় জাকারিয়া ফিলিং স্টেশন  থেকে ১৩ হাজার ৯৬০ লিটার ডিজেল ও ১হাজার ২৫৩ লিটার অকটেন জব্দ করা হয়। 
জেলা প্রশাসক জাহেদুল ইসলাম জানান, জ্বালানি তেল অবৈধ মজুদারির বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছে। এরমধ্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৩৫হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরীর অভিযোগে ৯৮টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশসাসক জনগনকে আতংকিত না হবার আহবান জানিয়ে বলেন, তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। যারা জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি করছে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে বলে জানান তিনি।#


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *