:

চট্টগ্রামে ঈদের জামাত: বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মিরা অংশ নেন

top-news

চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়  জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে। এতে ইমামতি করেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাত অনুষ্টিত হয় সকাল পৌনে নয়টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। 

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৪১ ওয়ার্ডে অনুষ্ঠিত হয় আলাদা আলদা  ঈদ জামাত।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ঈদের আরেকটি জামাত। এসব নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদ জামাতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশপাশি মেয়র, সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা অংশ নেন। 

ছিলেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মেয়র ডা: শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ সিনিয়র নেতৃবৃন্দ।

ঈদ জামাতকে ঘিরে জোরদার করা হয় নগরীর নিরাপত্তা ব্যবস্থা, ঈদগা মাঠে বসানো হয় আইন শৃংখলা বাহিনীর বিশেষ চৌকি।

এদিকে, চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ড এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময় তিনি কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের সাথে। বলেন, দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকায় মানুষ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে। 
মন্ত্রী বলেন, আজকে আমাদের সকলের জন্য ঈদের আনন্দ আছে। একটি গণতান্ত্রিক পরিবেশে সবাই ঈদ করতে পারছে, এতে মানুষ আনন্দিত। 
দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকায় জনগণ স্বস্তিতে আছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, এবার  ধর্মীয় উৎসবগুলোও উদযাপিত হচ্ছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এই আনন্দঘন পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *