:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে কথা বলতে ‘ওয়ান টু ওয়ান ইন্টারকম’ ব্যবস্থা চালু

top-news

চট্টগ্রাম কেন্দ্রীয়  কারাগারে অন্তরীন থাকা বন্দীদের সাথে স্বজনদের যোগাযোগ সহজ করতে ‘ওয়ান টু ওয়ান ইন্টারকম’ ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক এই ব্যবস্থার মাধ্যমে বন্দীরা এখন নির্দিষ্ট বুথে বসেই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। 

দুপুরে ইন্টারকম ব্যবস্থার উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জহিদুল ইসলাম।  

কারাগারে থাকা বন্দীদের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ  এবং বন্দীদের সাথে কথা বলতে গিয়ে প্রতিনিয়ত স্বজনদের হয়রানির অভিযোগ উঠে। হয়রানি কমিয়ে যোগাযোগ সহজ ও মানবিক করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চালু করা হয়েছে ‘ওয়ান টু ওয়ান ইন্টারকম’ ব্যবস্থা। 

নতুন এই ব্যবস্থার মাধ্যমে বন্দীরা নির্দিষ্ট বুথে বসে সরাসরি তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। এতে করে সাক্ষাৎ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও সহজ হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করেছে আলহাজ¦চ শামসুল হক ফাউন্ডেশন নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান। কারাগারে থাকা বন্দি এবং বন্দিদের স্বজনদের  দু:খ দুর্দশার কথা বিবেচনায় নিয়ে উদ্যোগ নেয়ার কথা জানান বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের ক্ষেত্রে সময় ও ব্যবস্থাপনার কিছু সীমাবমদ্ধতা ছিল। নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে সেই সীমাবদ্ধতা অনেকটাই কমবে।  এই ব্যবস্থার মাধ্যমে বন্দী ও তাদের স্বজনদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং একই সঙ্গে নিরাপত্তাও নিশ্চিত থাকবে বলে জানান জেল সুপার  মো. ইকবাল হোসেন।

বন্দীদের মানবিক দিক বিবেচনা করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়াতে এই ইন্টারকম ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এর মাধ্যমে বন্দী ও তাদের স্বজনরা হয়রানি থেকে রক্ষা পাবে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় কারাগারে চালু হওয়া এই ‘ওয়ান টু ওয়ান ইন্টারকম’ ব্যবস্থা বন্দীদের মানসিক স¦স্তি বাড়ানোর পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগকে আরও সহজ ও কার্যকর করবে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। ভবিষ্যতে দেশের অন্যান্য কারাগারেও এ ধরনের আধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *