:

যুক্তরাষ্ট্র থেকে আসা ভুট্টা চট্টগ্রাম বন্দরে খালাস শুরু

top-news

যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৮৫৫মে.টন ভুট্টা চট্টগ্রাম বন্দরে খালাস শুরু হয়েছে। ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার কোন চালান বাংলাদেশে এসেছে।

দুপুরে নগরীর সদরঘাটে চট্টগ্রাম বন্দরের জলযান লাইসেন্স কার্যালয়ের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীর ঘাটে ভুট্টার চালানওে  খালাস শুরুহয়। 

বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠান নাহার অ্যাগ্রো গ্রুপ ১০ হাজার টন, প্যারাগন গ্রুপ ১৯ হাজার টন এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ২৯ হাজার টন আমদানি করেছে।

এমভি বেলটোকিও নামের একটি জাহাজে করে এসব ভুট্টা ৩১ ডিসেম্বর কুতুবদিয়ায় পৌঁছায়। সেখান থেকে লাইটার  জাহাজে করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াপাড়ার বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। 

বুধবার চট্টগ্রামে যে লাইটার থেকে ভুট্টার চালান খালাস শুরু হয় সেই জাহাজটিতে  আড়াই হাজার টন  ভুট্টা থাকার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ উপলক্ষে ওই ঘাটে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্টসস বন্দর কর্তৃপক্ষ এবং আমাদানী কারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চালানে আসা যুক্তরাষ্ট্রের মিনেসোটা এবং উত্তর ও দক্ষিণ ডাকোটায় উৎপাদিত হয়েছে।

২০২৫-২৬ ফসল মৌসুমে এসব ভুট্টা উৎপাদিত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এসব ভুট্টা রপ্তানি করেছে দেশটির অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক কোম্পানি ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি)।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুট্টার এই চালানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়। গত ৮ বছরে প্রথমবারের মত বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে এসব ভুট্ট ব্যবহার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *