রাউজানে গুলিত যুবদল নেতা নিহত
- ডেস্ক রিপোর্ট:
- 05 Jan, 2026
চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাঁর বুকে পরপর দুই রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তাঁর মৃত্যু হয়।
জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা। পরিবার বলছে, তাঁর কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাঁকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারী যবদল নেতা জানে আলমেক উপর্যপুরি গুলি করে দ্রুত পালিয়ে যায়। তার বুকে ২টি গুলি চিহ্ন রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি রাউজানের সাবেক সংসদ গিয়াস
উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় রাউজানে উত্তেজনা
বিরাজ করেছ। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে, বিস্তারীত জানাতে
পারেনি।
রাজৈনিতিক পট পরিবর্তনের পর রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে এ পর্যন্ত ১৯জন খুন হয়েছে। নিহতদের সবাই কোন না ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

