চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়াের্ডে ডাকাতি: নিহত-২
- ডেস্ক রিপোর্ট:
- 05 Jan, 2026
চট্টগ্রামেরসীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি শিপ ইয়ার্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এই ডাকাতির ঘটনা ঘটে।এতে সাইফুল ইসলাম এবং আব্দুল খালেক নামে দুই জাহাজভাঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
গতরাতে কুমিরা নৌঘাট এলাকার সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে। ভোরে নিহত দুই শ্রমিকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে। নিহত দুই শ্রমিকের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে ওই শ্রমিকেরা একটি নৌকা (লাল বোট) নিয়ে উপকূল এলাকায় শিপ ইয়ার্ডটি পাহারা দিচ্ছিল।
এদিকে পুলিশ জানিয়েছে, ডাকাতি নয়, ওই দুই শ্রমিক কারখানায় নতুন জাহাজ তোলার সময় (বিচিং) দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। নিহত দুইু শ্রমিকের বাড়ি গাইবান্ধায় জেলায়। শ্রমিকেরা এর মধ্যে সাইফুলের লাশটি খতবিক্ষত ছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, গত রাতে একদল ডাকাত শিপ ইয়ার্ডটিতে মালামাল লুট করতে এলে ওই শ্রমিকেরা তাঁদের প্রতিরোধ করে। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের কোপে একজনের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। বাকি শ্রমিকেরা এ সময় নৌকা থেকে সাগরে লাফ দিলে সেখানে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করার পাশাপাশি আশরাফুল ইসলাম ও রুবেল হাসান নামের অপর দুই শ্রমিককে জীবিত অবস্থায় সকালে উদ্ধার করা হয়েছে।
শিপ ইয়ার্ডে ডাকাতির ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

