:

অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট : উত্তেজনা প্রশমনে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি : যুবক আটক

top-news

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার সামনে মধ্যমা আঙ্গুল দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় করেছে পুলিশ।

ঘটনার পর ওই যুবক ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেও এ ঘটনায় বিক্ষুব্দ হয়ে উঠে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় বেশ কয়েটি যানবাহন ভাংচুর করা হয়। এতে আহত হয় অন্তত: ২০জন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন রাত ১০ টা থেকে  আগামীকাল রোববার বিকেল ৩টা পর্যন্ত  হাটহাজারী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল  মুবিন এই আদেশ জারী করে। 

 এদিকে উত্তেজনা প্রশমনে রাত ৮টার  দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহীম ওই এলাকার মৃত মো. মুছার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রামের জশনে জুলুসে যোগ দেয়ার পথে পথে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি করে ছবি তোলে আরিয়ান। পরে সেটি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে   ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

আরিয়ানের ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় দেয়। 

পুলিশ  জানিয়েছে , আটক যুবক আরিয়ানকে তাদের হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এদিকে, ঘটনার পর হাটহাজারী মাদ্রাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানালেও বিক্ষুব্দ মাদ্রাসার শিক্ষার্থীরা হাটহাজারী বাসস্টেশন এলাকায় অবরোধ করে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

পরে মাদ্রাসা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *