‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে’ ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন
- ratul amin
- 27 Jan, 2025
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যে হুমকি দিয়েছেন, তাতে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন রাশিয়া প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে’ ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মস্কো। ইউক্রেন যুদ্ধ শেষ করতে চুক্তিতে সম্মত হতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। চুক্তিতে সম্মত না হলে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

