চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার দেয়ার প্রতিবাদ: বিক্ষােভ-মানববন্ধন
- ডেস্ক রিপোর্ট:
- 01 Jul, 2026
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল-সিসিটি দেশি-বিদেশি যে কোন প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহবান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।
দুপুরে চট্টগ্রামের জামাল খান এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এসময় মানববন্ধন কর্মসুচি পালন করে বন্দর রক্ষা কমিটি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। পরে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
বক্তারা বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল এনসিটি ও সিসিটির ব্যবস্থাপনা নিয়ে যেকোনো সিদ্ধান্ত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নিতে হবে।
বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামত, জাতীয় স্বার্থ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশের কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে স্পর্শকাতর স্থাপনা। এই স্থাপনাগুলো দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে রাষ্ট্রের আর্থিক স্বার্থ, কর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনালকে বিদেশী অপারেটের হাতে তুলে দিলে কঠাের আন্দোলনের হুশিয়ারি দেন।
এতে বক্তব্য রাখেন সিপিবি'র সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, বন্দর রক্ষা কমিটির প্রকৌশলী দেলােয়ার মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা তপন দত্ত, শ্রমিক নেতা নুরুল্লা বাহার, এসকে খোদা তোতন, ইফতেখার কামাল চৌধুরী, ফজলুল করিম মিন্টুসহ অনান্য নেতৃবৃন্দ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

