চট্টগ্রামে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ডেস্ক রিপোর্ট:
- 01 Jun, 2026
চট্টগ্রাম নগরীর চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন। আজ বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল
থেকে জানা গেছে, রোববার রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলে একটি কক্ষ
ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন।
অন্যদিকে, উদ্ধার হওয়া নিহত নারীর নাম সোনিয়া।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেলটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
নিহতরা কেন এবং কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

