চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন: মাসব্যাপী নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম শুরু
- ডেস্ক রিপোর্ট:
- 27 Apr, 2026
বর্ষার আগেই চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে চায়
চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষায় নগরীতে পানি জমে যাতে নগরবাসীর দুর্ভোগ
না হয় সেজন্য মাসব্যাপী নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম শুরু করেছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ।
সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত “ক্রাশ প্রোগ্রাম”-এ সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরীর
ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের জে.এম সেন স্কুলের পেছনে অবস্থিত বান্ডেল খাল
এলাকায় চলমান পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেন। পরে পাথরঘাটা ওয়ার্ডের বদর
খালি খাল ,বক্সিরহাটা ওয়ার্ডের দক্ষিণ মধ্যম পীতম্বরশাহ এলাকায়
নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।
পরিদর্শনকালে মেয়র বলেন,
নগরীর বিভিন্ন স্থানে নালা-নর্দমা ময়লার স্তুপে পরিণত হয়েছে, যা জলাবদ্ধতার
প্রধান কারণ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু অসচেতন ব্যবসায়ী ও
স্থানীয়রা যেখানে-সেখানে ময়লা ফেলে নালাগুলোকে কার্যত বর্জ্য ফেলার
কেন্দ্রে পরিণত করেছে।
এ অবস্থা চলতে থাকলে কোনো উদ্যোগই টেকসই হবে না।”
এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, জিয়াউর রহমান জিয়া, মারুফুল হক চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।#
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

