:

সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি’র নবনিযুক্ত কমিশনার

top-news

নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতি, চাঁদাবাজি এবং মাদকসহ সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি’র নবনিযুক্ত কমিশনার হাসান মো: শওকত আলী।

তিনি বলেছেন, নগরীর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে জিরো টলারেন্স থাকবে।

পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নেয়ার পর দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অপরাধ দমনে সিএমপি সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন কমিশনার আরও বলেন, নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা পেলে চট্টগ্রাম নগরীকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *