:

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

top-news

চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে সকাল আটটায়।

এখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল আটটায়।

এতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে নয়টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

ঈদ জামাত আয়োজনে এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঈদ জামাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব-পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। 

চট্টগ্রাম মহানগরীর সর্ববৃহৎ এই ঈদ জামাতে প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *