চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্কুল বাস
- ডেস্ক রিপোর্ট:
- 14 Mar, 2026
চট্টগ্রামে আর্থিক সংকটে দীর্ঘদিন বন্ধ থাকা বাস গুলো আবারও চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
দুপুরে সার্কিট হাউসের সভাকক্ষে বিআরটিসি ও জি পি এইচ ইস্পাত লিমিটেডের মধ্যে এ লক্ষে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে ২০২৩ সালের নভেম্বর থেকে বিআরটিসি ও জেলা প্রশাসনের উদ্যোগে ১০টি রুটে ডাবল- ডেকার স্মার্ট স্কুল বাস সেবা শুরু হয়েছিল।কিন্তু আর্থিক সংকটে মাঝ পথে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্কুল বাস সার্ভিস সারা বাংলাদের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম শহরে চালু আছে । এই সেবা শুধু নিরাপদ যাতায়াতই নয়, শহরের যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
৭৮ শিক্ষার্থী ধারণক্ষমতা বিশিষ্ট প্রতিটি বাসে রয়েছে জিপিএস ট্র্যাকিং, আইপি ক্যামেরা ও রিয়েল টাইম লোকেশন সুবিধা।
শিক্ষার্থী বাসে উঠলেই অভিভাবকের মোবাইল ফোনে পৌঁছে যায় বার্তাএই বাসগুলোতে স্মার্ট কার্ড পাঞ্চ, আইপি ক্যামেরা ও ট্র্যাকিং অ্যাপ প্রযুক্তি ব্যবহার করা আছে যা অভিভাবকদের দুশ্চিন্তা কমিয়েছে ।
আগামী একবছর এই বাসগুলোর যাবতীয় খরচ বহন করবে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

