:

কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম

top-news

দুয়ারে নাড়া কাটছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালে শুরু হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণে সকাল থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

মাঠে তৎপরতা বাড়িয়েছে র‌্যাব-পুলিশ-সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে চট্টগ্রামে এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। 

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র ১হাজার ৯৬৫টি। এর মধ্যে মহানগরী এলাকায় ৫টি সংসদীয় আসনে ৬০৭টি, জেলায় ১১টি সংসদীয় আসনে ১হাজার ৩৫৮টি কেন্দ্র। ভোট কক্ষ ১২ হাজার।

সকাল থেকে এসব ভোট কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করতে প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তার উপস্থিত হন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের স্থাপিত বুথে। জেলা পর্যায়ে সরবরা করা হয় উপজেলা সদরে সহকারী রিটানিং অফিসার কার্যালয় থেকে।

ভোটারদের নিরাপত্তাসহ ভোট কেন্দ্রের নিরপত্তায় পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক। তিনি নির্বিগ্নে জনগনকে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানান র‌্যাব-৭ অধিনায়ক, লে. কর্নেল এম. ইউসুফ

আবধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে জানান রিটানিং অফিসার। ভোটারদের নিরাপত্তায় সবোর্চ্চ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রিটানিং অফিসার ড. মো: জিয়াউদ্দীন। 

চট্টগ্রামে এবার মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ হাজার জন। ২৫টি রাজনৈতিক দলের ১১৫জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে।

আইন শৃংখলা বাহিনীর ৪০ হাজার সদস্যের সাথে  মাঠে থাকবে ১০০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।

চট্টগ্রামে এবার ৬৫০টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহিৃত করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *