:

সীতাকুন্ডের ছলিমপুরের ছিন্নমুলে সেনাবাহিনী অভিযান : দেশী অস্ত্রসহ ৪জন আটক

top-news

শনিবার চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়।  খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন এই অভিযান চালিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে ৪ জন সন্ত্রাসীকে আটক করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেই কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।  

আটককৃতরা হচ্ছে,  কামরুল হাসান রেদোয়ান (৩৫) ,পিতার নাম: ফয়েজ আহমেদ, গ্রাম: চনুয়া, থানা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম, রুমন (২৫)
পিতার নাম: মোঃ নুরুল আলম, গ্রাম: ফকির ঝুম পাড়া, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার,  মোঃ আশিক (৩৫), পিতার নাম: মোঃ মোর্শেদ, গ্রাম: জঙ্গল সলিমপুর, থানা: সীতাকুণ্ড, জেলা: চট্টগ্রাম, মোঃ আমির ইসলাম (৪০), পিতার নাম: জয়নাল আবেদিন, গ্রাম:দক্ষীন হাতিয়া, থানা: হাতিয়া, জেলা: নোয়াখালী।

আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *