৩৬ বছর পর ১২ অক্টোবর চাকসু নির্বাচন
- ডেস্ক রিপোর্ট:
- 28 Aug, 2025
৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন-চাকসু ও হল সংসদের নির্বাচন। বিকেলে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রসয়ান বিভাগের প্রফেসর ড. মুনির উদ্দীন।
১৯৯০ সালের ০৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে ছিল চাকসুর সর্বশেষ নির্বাচন।
তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেছেন।
নির্বাচনী তফসিল ঘোষণাকালে বিশ^বিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতারসহ বিশ^বিদ্যালয় প্রশানের কর্মকর্তা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ০১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ০৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের শেষ দিন, ১১ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন,২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

