চট্টগ্রাম বন্দর: এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং এর নতুন রের্কড
- ডেস্ক রিপোর্ট:
- 02 Jun, 2026
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরী নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদায়ী মে ২০২৬-এ সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করে নতুন রের্কড তৈরি করেছে।
বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি অপারেট করেছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সদস্য সমাপ্ত মে ২০২৬ এনসিটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (TEUS)কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। যা এনসিটির ইতিহাসে কোন একক মাসে সর্বোচ্চ।
এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪ হাজার ০৮১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সাঈদ রিফাত হামিম জানান, মে মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানী পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউস। রফতানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
গত বছরের ০৭ জুলাই থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী। এরপর থেকে টার্মিনালটি অপারেট করছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড-সিডিডিএল।
বন্দর সচিব জানান, টার্মিনালটির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমের এই গতিশীলতা বন্দরের প্রবৃদ্ধি সহ দেশের সামগ্রীক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সিডিডিএল-এর সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ এনসিটির সকল প্রবেশ ও বহির্গমন গেটে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার কারনে এনসিটিতে কন্টইনার হ্যান্ডেলিং বেড়েছে।
এর ফলে কন্টেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল গত অক্টোবর ২০২৫ মাসে, যার পরিমাণ ছিল ১হাজার ২৫,৫৩৩ টিইইউস। মে ২০২৬-এর এই নতুন রেকর্ডের মাধ্যমে পূর্বের সেই রেকর্ডটি ভেঙে গেল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

