এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন
- ডেস্ক রিপোর্ট:
- 23 Nov, 2026
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) পুনর্নিরীক্ষণের ফলাফলে গরমিল ধরা পড়ার পর সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রথমে সারাদেশে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় ফলাফলের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়। এর আগে বিকেল ৩টায় প্রথম দফায় ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে
নতুন হিসাব অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৯ হাজার ৭১০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ১৪২ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২২৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

