:

চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র ক্যাডারদের তাণ্ডব: চাঁদা না পেয়ে ৩৫ লাখ টাকা লুট

top-news

চট্টগ্রামের চকবাজারে দিনেদুপুরে এক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ফিল্মি স্টাইলে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

 দাবিকৃত কোটি টাকা চাঁদা না দেওয়ায়  তাণ্ডব চালায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটিতে। সময় কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

 ১৩জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিতডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে এই  ঘটনা ঘটে।

 পুলিশের ধারণা, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলার সাথে জড়িত রয়েছে।

 ডিডিএনের মালিক আদিল বিন মামুন জানান, হামলার মাত্র দুদিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ফোন আসে। কলকারী নিজেকেডেভিড ইমন  হিসেবে পরিচয় দেয়। তবে, আসল নাম মোবারক হোসেন ইমন বলে জানা গেছে।

 ফোনালাপে ইমন হুমকি দিয়ে বলে, ‘ব্যবসা করতে হলে এককালীন কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব।

 হামলার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হঠাৎ করেই ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে। তাদের সবার হাতে ছিল দেশীয় অস্ত্র কুড়াল ছিল। এসময় সন্ত্রাসীরা অফিসের কম্পিউটার, আসবাবপত্র কর্মচারীদের মোবাইল ফোন ভাঙচুর করে। সেসময়  এক সন্ত্রাসীকে কুড়াল দিয়ে কম্পিউটারের ওপর সরাসরি আঘাত করতে দেখা যায়।

সন্ত্রাসীদের এই তান্ডব চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়।

 ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির জানান, সন্ত্রাসীরা তাণ্ডব চালানোর পাশাপাশি কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নির্বিঘ্নে চলে যায়।

 পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মো. মুসার ছেলে। সে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফেবড় সাজ্জাদ’-এর প্রধান ক্যাডারদের একজন। সে বাকলিয়ার জোড়া খুন  এবং পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যাসহ অন্তত সাতটি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ইমন অন্তত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং অস্ত্র চালনায় সে অত্যন্ত দক্ষ। চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসীছোট সাজ্জাদকারাগারে থাকায় বর্তমানে মোহাম্মদ রায়হানকে সাথে নিয়ে বড় সাজ্জাদের বাহিনীর নেতৃত্ব দিচ্ছে ইমন। এই বাহিনীতে অন্তত ৫০ জন সক্রিয় শুটার রয়েছে।

এই বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রামে নিয়মিত চাঁদাবাজি হামলার অভিযোগ রয়েছে। ভয়ংকর এই বাহিনীর সদস্যরা গত জানুয়ারি ২৮ ফেব্রুয়ারি  কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমান  বাড়ি লক্ষ্য করেমুহুর্মুহু গুলি বর্ষণ করে এলাকায় তান্ডব চালায়। মে ,

৫০ লাখ টাকা চাঁদা দাবি করে  ২৪ ঘণ্টার মধ্যে দেয়া না হলে গুলি করে হত্যার হুমকি প্রদান করে  বিপ্লব পার্থ নামে  চট্টগ্রামের এক সাংবাদিককে। সর্বশেষ আজ ১৩ জুলাই, কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) নুর হোসেন মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

দিনেদুপুরে এমন দুঃসাহসিক হামলার ঘটনায় চট্টগ্রামের ইন্টারনেট ব্যবসায়ী সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *