দেশে হামে মৃত্যু ৫০০
- ডেস্ক রিপোর্ট:
- 23 May, 2026
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিত হামে ও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৯।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।
হাম আক্রান্ত হয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। আর উপসর্গ নিয়ে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে একজন করে ও সিলেটে ৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫৪ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন।
একই সময়ে ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

