প্রায় ২লাখ টন জ্বালানি নিয়ে মাদারবাড়ি ও চট্টগ্রাম বন্দরে ৫টি জাহাজ
- ডেস্ক রিপোর্ট:
- 18 Apr, 2026
৬৯ হাজার টন এলএনজি নিয়ে মাদারবাড়িতে ভীড়েছে পানামার জাহাজ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে ৬৯ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে শুক্রবার বিকেলে মহেশখালীর এফএসআরইউতে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ লোবিটো।
জাহাজটির লোকাল শিপিং এজেন্ট ইউনিগ্লোবাল জানায়, জাহাজটি শুক্রবার বিকেল ৫টার দিকে মহেশখালীতে এসে পৌঁছেছে।
আজ শনিবার জাহাজটিকে বার্থিং করে কার্গো আনলোডিং শুরু হবে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়া থেকে প্রায় ৬০ হাজার টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আগামী ২২ এপ্রিল মহেশখালী এসে পৌঁছানোর কথা রয়েছে।
গত বুধবার অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজির একটি চালান নিয়ে নোঙর করেছিল গ্রিসের পতাকাবাহী জাহাজ মারান গ্যাস হাইড্রা। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার টন করে এলএনজি কার্গো নিয়ে আরো দুইটি জাহাজ ভিড়েছিল মহেশখালীতে।
এদিকে, চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।
এর মধ্যে, বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে এরইমধ্যে লাইটারিং শুরু হয়েছে। এটি আজ শনিবার চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানান, ১৭ এপ্রিল ৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নৌসীমানায়
পৌঁছায়। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

