:

ঈদে নৌপথে যাত্রীদের নিরপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডে টহল শুরু

top-news

ঈদে ঘরমুখী মানুেষর নিরাপত্তা নিশ্চিত করাসহ  নৌপথে যাত্রীদের  ঝুট জামেলাবিহীন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন ব্যাপক গণ সচেতনতা কার্যক্রম শুরু করেছে।

 একইসঙ্গে যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত যাত্রী বহন, বেশি ভাড়া আদায় ও চোরাচালান প্রতিরোধে এই প্রচারণা চালানো হচ্ছে বলে জানায় কোষ্টগার্ড। 

ট্টগ্রাম থেকে মুলত: সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, আনোয়ারা এবং মহেষখালী  রুটে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী নৌপথে চলাচল করেন।

 ঈদ ঘনিয়ে আসায় এসব রুটে যাত্রীর চাপ বেড়েছে। এতে বিভিন্ন ঘাটে যাত্রী হায়রানি বেড়েছ। এ প্রেক্ষিতে বাংলাদেশ কোষ্টগার্ডের পক্ষ থেক বিভিন্ন ঘাটে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান  কর্মকর্তারা।

কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ ও উচ্চগতির বোটের মাধ্যমে উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েন রাখা হয়েছে। 

পাশাপাশি নৌপথ ব্যবহার করে যাতে কোনো ধরনের চোরাচালান বা অবৈধ পণ্য পরিবহন না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কোষ্টগার্ডের পক্ষ থেকে বিভিন্ন ঘাটে লিফলেট বিলির মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে। 

এদিকে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী নৌপরিবহনের যাত্রীরা জানান, কোস্ট গার্ডের এমন তৎপরতায় তারা নিজেদের নিরাপদ বোধ করছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, বর্তমানে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন দেশ থেকে বহিঃনোঙরে আসা  তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কোষ্টগার্ডের সার্বক্ষণিক কাজ করছে এবং সাগরে টহল অব্যহত রাখা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *