র্যাব-৭: ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার
- ডেস্ক রিপোর্ট:
- 12 Mar, 2026
চট্টগ্রাম মহনাগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
বৃহস্পিতবার ভোরে এই অভিযান চালায় বলে র্যাব জানিয়েছে।র্যাব-৭ জানিয়েছে, কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার হতে সমুদ্র পথে বাল্কহেড জাহাজে করে ইয়াবা নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্ত্বিতে চট্টগ্রাম বন্দরের ১৫নং জেটি ঘাট এলাকায় ব্লাকেহড জাহাজটিতে তল্লাশী চালায়।
এসময় মোঃ ইমরান (২১), মোঃ আনিস(২৯), মোঃ মনির হোসেন(৪৫), মোঃ আলী(৪৭), এবং মোঃ রুবেল(২৭) আটক করে। পরে তাদের স্বীকােরাক্তি অনুযায়ী বাল্কহেড এর ইঞ্জিন রুম থেকে ২ টি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার বাজার মুল্য প্রায় প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা বলে দাবি র্যাবের। আটককৃতেদর বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় র্যাব-৭।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

