:

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে -- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

top-news

জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি চেক বিতরণ করেন। বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ ভাগ না করে...আমরা একটু পিছিয়ে আছি, আধুনিক যে প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং এই ইকোসিস্টেমের মধ্যে, আমাদের নতুন গণমাধ্যম এর মধ্যে যুক্ত হতে পারেনি এখনো।

আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে, সেটা যে আমলে, তখন এই ধরনের তথ্য-প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য-প্রযুক্তিভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজিভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে, এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তাও এত দিনে হয়ে ওঠে নাই।’

‘আমি কেবল দায়িত্ব নিয়েছি। আমি মন্ত্রণালয় ও সরকারের নীতি-নির্ধারক সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিক ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব,’ বলেন তথ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *