নিরুংকুশ সংখ্যাঘরিষ্টতা নিয়ে ক্ষমতায় বিএনপি, মোদীর অভিনন্দন
- ডেস্ক রিপোর্ট:
- 13 Feb, 2026
নিরুংকুশ সংখ্যঘরিষ্টতা নিয়ে প্রায় ২০ বছর ক্ষমতায় ফিরেছে বিএনপি। শোচনীয় পরাজয় হয়েছে বাংলাদেশর মহান স্বাধীনতা-মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশ্যে চ্যালঞ্জ ছুঁড়ে দেয়া জামায়াতে ইসলামী এবং তার মিত্রদের।
প্রাথমিক ফলাফলে বিএনপি ২১৩টি আসনে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছ।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি তার এক আধিপত্য বজায় রেখেছে। ১৪টি আসন পেয়েছে দলটি, ২টি পেয়েছে জামায়াত। নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন ও গণভোটে ভােটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
নরেন্দ্র মোদি তার পোস্টে লেখেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য মিস্টার তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই। এ বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।’
তিনি আরো লেখেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।’শের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।’
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

