শ্রমিক আন্দোলেন অচল চট্টগ্রাম বন্দর :সোমবার ফের ৮ঘন্টার কর্মবিরতী ঘোষণা
- ডেস্ক রিপোর্ট:
- 01 Feb, 2026
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকেকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আট ঘণ্টার কর্মবিরতি পালন করছে শ্রমিক ও কর্মচারীরা। আজ সোমবার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু পালন করে।
এদিকে, চট্টগ্রাম বন্দরে আগামীকাল সোমবার আবার ৮ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে আন্দোলনরত শ্রমিকরা।
কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার ওঠানো-নামানো এবং বন্দর চত্বর থেকে পণ্য ডেলিভারি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বার্থ অপারেটররা জানান, শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জিসিবি জেটিতে থাকা একটি কনটেইনারবাহী জাহাজসহ চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, জিসিবি, সিসিটি এবং এনসিটিসহ সব টার্মিনালেই কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা আজ প্রশাসনিক কার্যক্রমেও আট ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শ্রমিক নেতারা।
এদিকে আন্দোলনে নেতৃত্ব দেয়া চার শ্রমিক নেতাকে শনিবার চট্টগ্রাম বন্দরের পানগাঁও টার্মিনালে বদলী করা হয়। বদলী হওয়া এসব শ্রমিক নেতারা রোববার নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশনা দেয়া হলেও তারা যোগ দেননি।
এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় আজ রোববার থেকে ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে। গতকাল রোববার সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।
সিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী আন্দোলন কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আওতায় বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং এবং বন্দরসংলগ্ন এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল আন্দোলনরত শ্রমিকরা এসব এলাকায় বিক্ষোভ মিছিল করেছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যান বন্দর এলাকায় চলাচল করে। মিছিল-সমাবেশের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করে। এটি জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে আন্দোলনরত চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, সোমবার আবার শ্রমিকরা সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতী পালন করবে।
বিবৃতিতে বলা হয়, "চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ন স্থাপনা NCT কে DP WORD নামের একটি প্রতিষ্ঠানকে লীজ দেয়ার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ঘোষিত সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত দুই দিনের ৮৭৮ ১৬ ঘন্টার কর্ম বিরতি সফলতার সাথে শেষ করা হয়।
কর্মসূচি সফল করায় চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, স্কপ ও বন্দর রক্ষা পরিষদকে অভিনন্দন জানান চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন।
ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবীর বলেন, আমরা অত্যন্ত দুক্ষের সাথে জানাচ্ছি যে বিগত, ০২ দিনের আন্দোলন সংগ্রামের পরও কর্তৃপক্ষ সরকার আমাদের সাথে কোন আলোচনা করেন নি।
অধিকন্তু কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিক নেতাদের চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জের পাঁনগাঁ ও ঢাকা আইসিডিতে ট্রান্সফার ও স্ট্যান্ডরিলিজ করে যাচ্ছেন। এতে করে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে নেতার অভিমত প্রকাশ করেন।
দুই সমন্বয়ক ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবীর আরো বলেন কর্তৃপক্ষ ও সরকার আমাদের সাথে আলোচনা করে, এই সিদ্ধান্ত থেকে সরে দাড়ালে আমাদেরকে হয়ত আর কোন প্রোগ্রামে যেতে হতো না। কিন্তু কর্তৃপক্ষ সরকার তা না করে আমাদেরকে আন্দোলনে যেতে বাধ্য করছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামী কাল ০২ ফেব্রুয়ারী ২০২৬ পুনরায় সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত কর্মবিরতি ঘোষনা করছে। সকল শ্রমিক সংঘঠন বন্দর ব্যবহারকারীগনকে এই আন্দোলনে সহায়তা করার আহবান জানাচ্ছি।"
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

