চট্টগ্রামে মহাসমাবেশে তারেক রহমান: সন্ত্রাস এবং দুনীর্তি কঠোর হস্তে দমনের ঘোষণা
- ডেস্ক রিপোর্ট:
- 25 Jan, 2026
আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পাললে দেশের আইন শৃংখলার উন্নয়ন এবং দুনীর্তির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, ১৫ বছর দেশের জনগনকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এখন আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি দলীয় নেতা কর্মিদের তাহাজ্জুদুর নামাজ পড়ে ভোট কেন্দ্রে দিয়ে ফজরের নামাজ আদায় করে লাইন ধরে ভোট দেয়ার আহবান জানান। দীর্ঘ প্রায় ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে আয়োজিত বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি করতে নতুন ইপিজেড গড়ে তোলারও কথা বলেন।
বেলা তখন ১২টা ২০। চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ তখন কানায় কানায় ভর্তি। এর মধ্যে মঞ্চে আসেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। মুহুমুহু শ্লোগানের মুখরিত হয়ে উঠে পুরো সমাবেশ স্থল। হাত নেড়ে নেতা-কর্মিদের অভিভাদনও জানান তারেক রহমান। এসময় তারেক রহমান সমাবেশস্থলে হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বললেন, ‘অনেরা ক্যান আছন (আপনারা কেমন আছেন)।’ এরপর মঞ্চের ওপারে থাকা নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন। হাত নেড়ে নেতা-কর্মিদের অভিভাদনও জানান তারেক রহমান।
বক্তব্যে শুরুতে চট্টগ্রামের সাথে তার পরিবারের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। তিনি আরও বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’
সমাবেশে তারেক রহমান নেতা-কর্মিদের সর্তক করে দিয়ে বলেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। যাতে দেশের সাধারণ খেটে-খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন। এ ছাড়া বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। এটিই বিএনপির কমিটমেন্ট।
ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষের দীর্ঘ তিতিক্ষার কথা স¥রণ করে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। বলেন, তাহাজ্জুদুর নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে।
তারেক রহমান নতুন প্রজম্মকে দেশ গড়ার আহবান জানিয়ে বলেন, কে সমতল, কে পাহাড়ী তা নিয়ে বিভেদ নয়, সবাইকে সাথে নিয়ে কাজ করবো, একসাথে দেশ গড়বো।
দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের প্রসার ঘটাতে চট্টগ্রামে আরো নতুন নতুন ইপিজেড গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রামকে পুনাঙ্গ বানিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলার ঘোষানা দেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খাটার কথাও বলেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে চট্টগ্রামের বিশাল এই মহাসমবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের মেয়র ডা: শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ , মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীয়ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান এবং তাদের নির্বাচিত করার আহবান জানান।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

