:

২০ বছর পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

top-news

প্রায় ২০ বছর চট্টগ্রামে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছান তিনি।

রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে তিনি উপস্থিথ থাকার কথা।

রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমানকে বহনকারী লাল-সবুজের বাসটি তার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে পৌছালে দলীয় নেতা কর্মিরা শ্লোগান শ্লোগানের মুখরিত করে তুলে। উচ্ছ্বসিত নেতা-কর্মিরা এসময় দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানায়। বাসের গায়ে লেখা ছিল ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান।

এসময় গাড়িতে থাকা তারেক রহমানও দলীয় নেতা-কর্মিদের হাত নেড়ে অভিভাদন জানায়। এসময় তার সাথে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয় চট্টগ্রাম মহানগরীকে।

রেডিসন ব্ল’র আশ পাশ এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে। তিনি রেডিসন ব্লুতে রাত্রি যাপন করা কথা রয়েছে। রেডিসন ব্লুর পাশের রয়েছে জিয়া স্মৃতি যাদুঘর, যেখানে তার বাবা, প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংস ভাবে হত্যা করা হয়ে ছিল।

এর আগে তারেক রহমান বিকাল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। এরপর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে।

তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে আসেন ২০০৫ সালের ৬ মে। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রৃথম চট্টগ্রামে আসছেন তিনি।

২০০৫ সালে তাঁর ওই সফরে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে আয়োজিত সভায় তিনি বক্তব্য দিয়েছিলেন। সে হিসাবে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে বড় কোনো জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

চট্টগ্রাম সমাবেশ শেষ করে বিকাল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *