নিরাপত্তা নিয়ে শঙ্কা! বাংলাদেশে ভারতীয় দূতাবাস, উপদূতাবাসের সব কর্মীর পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিল নয়াদিল্লি
- ডেস্ক রিপোর্ট:
- 21 Jan, 2026
বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। পিটিআইয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে দ্য হিন্দু, এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। আরো বলা হয়েছে, বাংলাদেশে ‘নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে।
ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে সে দেশের সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়া হলেও বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো ‘পূর্ণ সক্ষমতার’ সঙ্গে কাজ চালিয়ে যাবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন রয়েছে। সহকারী হাইকমিশনগুলো রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। সবগুলো মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

