উত্তরায় সাততলা ভবনে আগুন, নিহত ৩
- ডেস্ক রিপোর্ট:
- 16 Jan, 2026
রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

